রাখঢাক ছাড়া সত্য খবরের পাশে থাকুন। মাসে মাত্র ২০ টাকা।মাসে ২০ টাকায় পাশে থাকুন।

সহায়তা করুন

শনিবার, ৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩

সম্পাদকীয় নীতি

আমরা যে নিয়মে কাজ করি, তা এখানে লেখা থাকল, যাতে আপনি আমাদের ধরতে পারেন।

যাচাই

  • পাঠকের পাঠানো কোনো খবর নিজে থেকে প্রকাশ হয় না। একজন সম্পাদক পড়েন, যাচাই করেন, তারপর ছাপা হয়।
  • পাঠকের পাঠানো খবর ছাপা হলে তাতে “পাঠকের পাঠানো খবর” লেখা থাকে।
  • কারও বিরুদ্ধে অভিযোগ ছাপার আগে তাঁর বক্তব্য নেওয়ার চেষ্টা করি। না পেলে সে কথাও লিখি।

যাঁদের রক্ষা করি

  • ধর্ষণ ও যৌন নিপীড়নের শিকার মানুষের নাম, ছবি বা ঠিকানা ছাপি না।
  • শিশুর পরিচয় ছাপি না, যদি না সেটা শিশুটির ভালোর জন্য দরকার হয় এবং অভিভাবক রাজি থাকেন।
  • যিনি খবর পাঠান, তাঁর পরিচয় তাঁর অনুমতি ছাড়া কাউকে জানাই না।

ভুল হলে

ভুল হলে খবরের মধ্যেই ঠিক করি এবং নিচে “সংশোধনী” লিখে জানাই কী বদলেছে। ভুল চোখে পড়লে আমাদের জানান।

মত আর খবর

সম্পাদকীয় বিভাগের লেখা প্রান্তিক নিউজের নিজের মত। আমরা নিরপেক্ষতার ভান করি না: আমরা শ্রমজীবী মানুষের পক্ষে। তবে তথ্য বানাই না; মত আর খবর আলাদা রাখি।

আপনার এলাকায় কী ঘটছে, আমাদের জানান

বকেয়া মজুরি, দখল হওয়া জমি, হাসপাতালে ডাক্তার নেই, পুলিশের হয়রানি: যা দেখছেন লিখে পাঠান। নাম না দিলেও চলবে।

খবর পাঠান