বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে ভারতীয় কৃষককে ধরে বিজিবির হাতে তুলে দিয়েছে বাংলাদেশি জনতা

দিনাজপুরের বিরল উপজেলায় কৃষি কাজ করার সময় বাংলাদেশি এক তরুণকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) মারধর করে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রতিবাদে ভারতীয় এক কৃষককে ধরে এনে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যদের হাতে তুলে দিয়েছেন বাংলাদেশি জনতা।
এই খবর প্রথম প্রকাশ হয়েছিল প্রান্তিক নিউজের ফেসবুক পাতায়।





