প্রান্তিক নিউজের পাশে, সত্য খবরের সাথে থাকুন।সত্যের সাথে থাকুন।

সহায়তা করুন

শনিবার, ৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩

মুক্তিযোদ্ধার দাফনে জামায়াতের বাধার প্রসঙ্গ এড়িয়ে প্রতিবাদ নাহিদ ইসলামের

মুক্তিযোদ্ধার দাফনে জামায়াতের বাধার প্রসঙ্গ এড়িয়ে প্রতিবাদ নাহিদ ইসলামের

একাত্তরের মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মামলার বাদী মানিক পশারীর মরদেহ দাফনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় জামায়াত-শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে। দ্য ডিসেন্টের ফ্যাক্টচেক প্রতিবেদনে দাফনের বিরোধিতায় মিছিল, বক্তব্য ও অনলাইন প্রচারণায় জামায়াত-শিবিরের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পৃক্ততার তথ্য উঠে এসেছে।

এ ঘটনায় নিন্দা জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তবে তাঁর পোস্টে মানিক পশারী যে একজন মুক্তিযোদ্ধা, তাঁর দাফনে বাধা দেওয়া হয়েছে এবং সেই বাধার অভিযোগ জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে কোনোটিই উল্লেখ করা হয়নি। বরং তিনি জানাজা ও দাফনের অধিকার এবং অতীতের রাজনৈতিক নিপীড়নের প্রসঙ্গ তুলে মানবাধিকারের পক্ষে অবস্থান জানিয়েছেন।

এই খবর প্রথম প্রকাশ হয়েছিল প্রান্তিক নিউজের ফেসবুক পাতায়।