প্রান্তিক নিউজের পাশে, সত্য খবরের সাথে থাকুন।সত্যের সাথে থাকুন।

সহায়তা করুন

শনিবার, ৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩

সুনামগঞ্জে নারী বাউলদের গানে বাধা, ঢাকায় প্রতিবাদ কর্মসূচি করতে দেয়নি পুলিশ

সুনামগঞ্জে নারী বাউলদের গানে বাধা, ঢাকায় প্রতিবাদ কর্মসূচি করতে দেয়নি পুলিশ

সুনামগঞ্জে নারী বাউলশিল্পীদের গান গাইতে বাধা দেওয়ার প্রতিবাদে ঢাকার ধানমন্ডিতে মানববন্ধন করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছেন সংস্কৃতিকর্মীরা। সোমবার বিকেলে কর্মসূচি পণ্ড হওয়ার পাশাপাশি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দীপক শীলকে আটক করে পুলিশ; পরে রাত ৯টার দিকে তাঁকে ছেড়ে দেওয়া হয়।

পুলিশের ভাষ্য, উসকানিমূলক স্লোগান নিয়ে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে তাঁকে আটক করা হয়। সংস্কৃতিকর্মীরা এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে বাউল ও বাঙালি সংস্কৃতির ওপর হামলার নিন্দা জানিয়েছেন। তাঁদের অভিযোগ, সাংস্কৃতিক আয়োজন ও মতপ্রকাশের স্বাধীনতায় বাধা দেওয়ার প্রবণতা দেশের সাংস্কৃতিক পরিসরকে সংকুচিত করছে।

এই খবর প্রথম প্রকাশ হয়েছিল প্রান্তিক নিউজের ফেসবুক পাতায়।