রাখঢাক ছাড়া সত্য খবরের পাশে থাকুন। মাসে মাত্র ২০ টাকা।মাসে ২০ টাকায় পাশে থাকুন।

সহায়তা করুন

শনিবার, ৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩

বীর মুক্তিযোদ্ধার মরদেহ দাফনে বাধার প্রতিবাদ, ‘আওয়ামী লীগ’ ট্যাগ দিয়ে সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টা!

বীর মুক্তিযোদ্ধার মরদেহ দাফনে বাধার প্রতিবাদ, ‘আওয়ামী লীগ’ ট্যাগ দিয়ে সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টা!

যুদ্ধাপরাধে দণ্ডিত জামায়াত নেতা সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্যদানকারী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মরদেহ দাফনে বাধা দেওয়ার অভিযোগের প্রতিবাদে কর্মসূচি পালন করে সিপিবি। একই সঙ্গে সুনামগঞ্জে নারী বাউলশিল্পীদের ওপর হামলার প্রতিবাদেও সোচ্চার হন দলটির নেতা-কর্মীরা।

এর পরিপ্রেক্ষিতে সোমবার রাত ১০টার দিকে সিপিবি কার্যালয়ের সামনে ‘আওয়ামী লীগের ঠিকানা, এই বাংলায় হবে না’ স্লোগান দিয়ে অবস্থান নেয় একদল ব্যক্তি। সিপিবিকে ‘আওয়ামী লীগ’ তকমা দিয়ে কার্যালয়ে ভাঙচুরের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। নাম প্রকাশ না করার শর্তে সিপিবির ছাত্রসংগঠনের এক নেতা এ ঘটনার জন্য জামায়াতের দিকে অভিযোগের আঙুল তুলেছেন।

এই খবর প্রথম প্রকাশ হয়েছিল প্রান্তিক নিউজের ফেসবুক পাতায়।