রাখঢাক ছাড়া সত্য খবরের পাশে থাকুন। মাসে মাত্র ২০ টাকা।মাসে ২০ টাকায় পাশে থাকুন।

সহায়তা করুন

শনিবার, ৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩

"পঞ্চগড়ের দুই টাকার লাউ ঢাকায় ৬০ টাকা, কৃষক ন্যায্যমূল্য পাবেন না কেন?"

"পঞ্চগড়ের দুই টাকার লাউ ঢাকায় ৬০ টাকা, কৃষক ন্যায্যমূল্য পাবেন না কেন?"

পঞ্চগড়ে দুই টাকার লাউ ঢাকায় ৬০ টাকায় বিক্রি হলেও কৃষক কেন উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পাবেন না, এমন প্রশ্ন তুলেছেন এনসিপির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। সোমবার শেরে বাংলা এ কে ফজলুল হকের ১৫৩তম জন্মবার্ষিকীতে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি কৃষকদের সংকটের কথা তুলে ধরেন।

তাঁর অভিযোগ, সারসংকট, ডিলার নিয়োগে দলীয়করণ, চাঁদাবাজি ও সিন্ডিকেট কৃষকদের দুরবস্থা বাড়াচ্ছে। কৃষকদের স্বার্থ রক্ষায় সার সরবরাহ নিশ্চিত করা এবং বাজারে চাঁদাবাজি ও সিন্ডিকেট বন্ধের আহ্বান জানান তিনি। একই সঙ্গে হিমাগার ও শস্য সংরক্ষণাগার নির্মাণ, কৃষিঋণে সহানুভূতিশীল নীতি এবং সরকারি প্রণোদনা বাড়ানোর দাবি জানান।

এই খবর প্রথম প্রকাশ হয়েছিল প্রান্তিক নিউজের ফেসবুক পাতায়।