প্রান্তিক নিউজের পাশে, সত্য খবরের সাথে থাকুন।সত্যের সাথে থাকুন।

সহায়তা করুন

শনিবার, ৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩

বছর ঘুরে একই ব্যক্তির হাতে প্রতিমা ভাঙচুরের অভিযোগ

বছর ঘুরে একই ব্যক্তির হাতে প্রতিমা ভাঙচুরের অভিযোগ

ফরিদপুর শহরের ভাটিলক্ষ্মীপুরে গতকাল রাত ১১:২০ ঘটিকায় স্বরসতী প্রতিমা ভাঙার সময় এক ব্যক্তি হাতে নাতে ধরা পড়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, এই ব্যক্তি গত ৭ই ফেব্রুয়ারী, ২০২৪ তারিখে শ্রী শ্রী রাধা গোবিন্দ ইসকন মন্দিরে স্বরসতী প্রতিমা ভেঙেছিল। এবারও একই অপরাধে জড়িত হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে এবং সংশ্লিষ্ট ব্যক্তির কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। অনেকেই মন্তব্য করছেন, আগেরবার যদি সঠিক বিচার হতো, তাহলে সে আবারও এমন কাজ করার সাহস পেত না।

এই খবর প্রথম প্রকাশ হয়েছিল প্রান্তিক নিউজের ফেসবুক পাতায়।