প্রান্তিক নিউজের পাশে, সত্য খবরের সাথে থাকুন।সত্যের সাথে থাকুন।

সহায়তা করুন

শনিবার, ৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩

পুলিশের হাতে মৃত্যুর মিছিল থামছেই না

গাজীপুরের কাপাসিয়ায় পুলিশের মারধরের কারণে আমিনুল ইসলাম নামে এক লরি চালকের মৃত্যুর অভিযোগ উঠেছে।

ফটোকার্ড: পুলিশের হাতে মৃত্যুর মিছিল থামছেই না

পুলিশের হাতে মৃত্যুর মিছিল থামছেই না। গাজীপুরের কাপাসিয়ায় পুলিশের মারধরের কারণে আমিনুল ইসলাম নামে এক লরি চালকের মৃত্যুর অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, ট্রাফিক সিগন্যাল অমান্য করায় পুলিশ তাকে আটক করে মারধর করে, এতে তলপেটে গুরুতর আঘাত পেয়ে তিনি অজ্ঞান হয়ে যান। পরে গাজীপুর সদর হাসপাতাল থেকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে সেখানে আইসিইউতে তিনি মারা যান। তবে কাপাসিয়া থানার ওসি মো. কামাল হোসেন বলেন, "এমন কোনো ঘটনা ঘটেনি।

মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।" তবে ঘটনার প্রত্যক্ষদর্শীরা পুলিশের বক্তব্য মিথ্যা বলে দাবি করেছেন। এই ঘটনা দুই দিন আগে ঘটলেও, স্বজন হারানো পরিবারে শোকের মাতম চলছে। স্থানীয়রা ও পরিবার দ্রুত দোষীদের বিচারের দাবি জানিয়েছে।

এই খবর প্রথম প্রকাশ হয়েছিল প্রান্তিক নিউজের ফেসবুক পাতায়।