আজ, ১৫ ফেব্রুয়ারি, আধুনিক বাংলা সাহিত্যের কিংবদন্তি আল মাহমুদের প্রয়াণ দিবস
তিনি একাধারে কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, ছোটগল্পকার, শিশুসাহিত্যিক ও সাংবাদিক ছিলেন।

আজ, ১৫ ফেব্রুয়ারি, আধুনিক বাংলা সাহিত্যের কিংবদন্তি আল মাহমুদের প্রয়াণ দিবস। তিনি একাধারে কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, ছোটগল্পকার, শিশুসাহিত্যিক ও সাংবাদিক ছিলেন। তার কাব্যগ্রন্থের মধ্যে 'লোক লোকান্তর', 'কালের কলস' এবং 'সোনালি কাবিন' বিশেষভাবে উল্লেখযোগ্য। সাহিত্যে অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার (১৯৬৮) এবং একুশে পদক (১৯৮৬) সহ অসংখ্য পদক লাভ করেছেন। তার সৃষ্টিকর্ম বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে এবং পাঠকদের মুগ্ধ করেছে। প্রয়াণ দিবসে আল মাহমুদকে শ্রদ্ধা।
এই খবর প্রথম প্রকাশ হয়েছিল প্রান্তিক নিউজের ফেসবুক পাতায়।

