আজ, ১৫ ফেব্রুয়ারি, বাউল গানের অন্যতম কিংবদন্তি শাহ আব্দুল করিমের জন্মদিন
১৯১৬ সালে সুনামগঞ্জের ধল আশ্রম গ্রামে জন্মগ্রহণ করা এই বাউল সম্রাট তার গানের মাধ্যমে মানুষের মধ্যে অসাম্প্রদায়িক চেতনা, মানবতত্ত্ব এবং জীবনের গভীর তত্ত্ব প্রকাশ করেছেন।

আজ, ১৫ ফেব্রুয়ারি, বাউল গানের অন্যতম কিংবদন্তি শাহ আব্দুল করিমের জন্মদিন। ১৯১৬ সালে সুনামগঞ্জের ধল আশ্রম গ্রামে জন্মগ্রহণ করা এই বাউল সম্রাট তার গানের মাধ্যমে মানুষের মধ্যে অসাম্প্রদায়িক চেতনা, মানবতত্ত্ব এবং জীবনের গভীর তত্ত্ব প্রকাশ করেছেন। তার গানগুলো শুধু বাংলার গ্রামগঞ্জে, বরং সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে, যা মানুষের মনকে ছুঁয়ে যায়। ‘আগে কী সুন্দর দিন কাটাইতাম’ গানের মাধ্যমে তিনি প্রকাশ করেছিলেন সেই ঐতিহ্যবাহী যুগের সৌন্দর্য, যেখানে হিন্দু-মুসলমানরা একসাথে গান গাইতেন।
বাউল সম্রাট শাহ আব্দুল করিমের অসাম্প্রদায়িক দর্শন ও মানবতার গান আজও আমাদের প্রেরণা জোগায়। তার গানে আমরা খুঁজে পাই সমাজের নিপীড়িত মানুষের কথা, শোষণ মুক্তির বার্তা এবং মানুষের মাঝে ভালোবাসার শক্তি। জন্মদিবসে শাহ আব্দুল করিম-কে জানাই শ্রদ্ধা।
এই খবর প্রথম প্রকাশ হয়েছিল প্রান্তিক নিউজের ফেসবুক পাতায়।

