প্রান্তিক নিউজের পাশে, সত্য খবরের সাথে থাকুন।সত্যের সাথে থাকুন।

সহায়তা করুন

শনিবার, ৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩

"পাহাড়ের কোলে কাগজের শহীদ মিনার, আদিবাসী শিশুর ভালোবাসার ফুল" আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানাতে গিয়ে ১৯৫২ সালের এই দিনে রফিক, জব্বার, শফিউর, সালাম, বরকতসহ নাম না জানা অনেকেই শহীদ হয়েছিলেন।

"পাহাড়ের কোলে কাগজের শহীদ মিনার, আদিবাসী শিশুর ভালোবাসার ফুল" আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

"পাহাড়ের কোলে কাগজের শহীদ মিনার, আদিবাসী শিশুর ভালোবাসার ফুল" আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ। মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানাতে গিয়ে ১৯৫২ সালের এই দিনে রফিক, জব্বার, শফিউর, সালাম, বরকতসহ নাম না জানা অনেকেই শহীদ হয়েছিলেন। তাদের আত্মদানের ফলেই বাংলা পেয়েছিল রাষ্ট্রীয় ভাষার মর্যাদা। কিন্তু ১৯৭১ সালে বাংলাদেশ রাষ্ট্র গঠনের পরও অন্যান্য ভাষাভাষী মানুষের মাতৃভাষার প্রতি যথাযথ সম্মান ও শ্রদ্ধা জানানো হয়নি।

২১শে ফেব্রুয়ারি পরবর্তীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পেলেও, বাংলাদেশে অপরাপর ভাষাগুলো রাষ্ট্রীয় স্বীকৃতি তো পায়নি বরং জাতি হিসেবে তাদের অস্তিত্বকেই অস্বীকার করা হয়েছে। তবুও ভাষার প্রতি যে আবেগ, তা সার্বজনীন। তাইতো ভাষার জন্য জীবন দেওয়া শহীদদের শ্রদ্ধা জানাতে বাংলাদেশের এক প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলে আদিবাসী শিশুরা কাগজ দিয়ে শহীদ মিনার তৈরি করে সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছে। তারা বলছে, 'অমর একুশে ফেব্রুয়ারি দিবসে সকল ভাষা শহীদদের জানাই বিনম্র শ্রদ্ধা।

' ভাষা শহীদদের প্রতি এই নিঃস্বার্থ ভালোবাসাই প্রমাণ করে—ভাষার প্রতি আবেগ সব মানুষের হৃদয়ে একই রকম। স্বীকৃতি পাক সব ভাষাভাষী জাতি, দৃঢ় হোক আমাদের বন্ধন। আয়োজন: যৌথ উদ্যোগে কইংমারা লোটাস শিশু সদন বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও লোটাস শিশু সদন আবাসিক উচ্চ বিদ্যালয়। স্থান: কাপ্তাই, রাঙ্গামাটি পার্বত্য জেলা।

এই খবর প্রথম প্রকাশ হয়েছিল প্রান্তিক নিউজের ফেসবুক পাতায়।