তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুল রহমান বাচ্চুর উপর হামলার ঘটনা ঘটেছে
রবিবার সন্ধ্যায় (৩০ মার্চ) মাহফুজ আলমের রামগঞ্জের নিজ গ্রাম নারায়ণপুর মোল্লা বাড়ির এ হামলার ঘটনা ঘটেছে।

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুল রহমান বাচ্চুর উপর হামলার ঘটনা ঘটেছে। রবিবার সন্ধ্যায় (৩০ মার্চ) মাহফুজ আলমের রামগঞ্জের নিজ গ্রাম নারায়ণপুর মোল্লা বাড়ির এ হামলার ঘটনা ঘটেছে। উপদেষ্টা মাহফুজ আলমের বড় ভাই মাহবুব আলম বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জেলা সহ সভাপতি মেহেদী হাসান মঞ্জু আজ এলাকায় আসলে বিএনপি, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের দুই গ্রুপ যায় তাকে ধরতে।
এক পর্যায়ে কে আগে ধরবে- সেটাকে কেন্দ্র করে ছাত্রদল-ম্বেচ্ছাসবেক দলের নেতাকর্মীরা সংঘর্ষে জড়ায়। মাহবুব আলম বলেন, "ছাত্রদল,স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের দুই গ্রুপের সংঘর্ষ থামাতে গেলে তখন গ্রামবাসীর সাথেও সংঘর্ষে জড়ায়। তখন আমার আব্বু এ ত্রিমুখী সংঘর্ষ থামাতে গেলে আব্বু কে হামলা করে বিএনপির নেতাকর্মীরা। বিএনপির নেতাকর্মীরা আব্বুকে ইটপাটকেল নিক্ষেপ করে রক্তক্ত করে। আব্বুর একটা হাত ভেঙেছে তাদের হামলায়।
" তিনি বলেন, এ সংঘর্ষে ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের উপজেলা নেতা শুক্কুর, কাদের, ফয়সাল( সাবেক ছাত্রলীগ, এখন ছাত্রদল করে) ও সোহাগকে চিনতে পেরেছি। সূত্র: জনকণ্ঠ
এই খবর প্রথম প্রকাশ হয়েছিল প্রান্তিক নিউজের ফেসবুক পাতায়।





