প্রান্তিক নিউজের পাশে, সত্য খবরের সাথে থাকুন।সত্যের সাথে থাকুন।

সহায়তা করুন

শনিবার, ৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩

বনশ্রীতে নারী সাংবাদিককে হেনস্তার ঘটনায় গ্রেফতার ৩

বনশ্রীতে নারী সাংবাদিককে হেনস্তার ঘটনায় গ্রেফতার ৩

রাজধানীর বনশ্রীতে ইংরেজি দৈনিক New Age BD-এর এক নারী সাংবাদিককে হেনস্তা ও মারধরের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বুধবার (২ এপ্রিল) রাতে প্রথম দুইজনকে এবং আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল) আরও একজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন: ১. সোয়েব রহমান জিশান (বাগেরহাটের মোড়লগঞ্জ থানার মিজানুর রহমান খানের ছেলে) ২. মো. রাইসুল ইসলাম (২১) (বরিশালের সদর উপজেলার সাখাওয়াত হোসেনের ছেলে) 3. মো. কাউসার হোসেন (২১) (বরিশালের সদর উপজেলার নুরুল আমিনের ছেলে) বুধবার রাত ৮টার দিকে বনশ্রীর ই-ব্লকের তিন নম্বর সড়কে একটি জুসের দোকানের সামনে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী নারী সাংবাদিক জানান, তিনি বাসার সামনে জুসের দোকানে গেলে একদল বখাটে তাকে উত্ত্যক্ত করতে থাকে।

প্রতিবাদ করলে তারা তাকে ও তার ছোট ভাইকে মারধর করে এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে। এই ঘটনার পর ভুক্তভোগী ফেসবুকে একটি পোস্ট দিলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। জানা যায়, হামলাকারীদের একজন নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে হুমকি দেয়। পরে ভুক্তভোগী জিসান ও পার্থিব নামে দুজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত কয়েকজনকে অভিযুক্ত করে রামপুরা থানায় মামলা করেন। র‍্যাবের অভিযানে মেরাদিয়া এলাকা থেকে প্রথম আসামিকে গ্রেফতার করা হয়।

এরপর তার দেওয়া তথ্য অনুযায়ী বেইলি রোড থেকে রাইসুল এবং গেন্ডারিয়া থেকে কাউসারকে গ্রেফতার করা হয়। র‍্যাব জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং পুরো ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এই খবর প্রথম প্রকাশ হয়েছিল প্রান্তিক নিউজের ফেসবুক পাতায়।