প্রান্তিক নিউজের পাশে, সত্য খবরের সাথে থাকুন।সত্যের সাথে থাকুন।

সহায়তা করুন

শনিবার, ৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩

শিবির-বৈষম্যবিরোধী নেতাকর্মীদের বিরুদ্ধে ডেইলি ক্যাম্পাস সাংবাদিককে ছাত্রলীগ আখ্যা দিয়ে পেটানোর অভিযোগ

ফটোকার্ড: শিবির-বৈষম্যবিরোধী নেতাকর্মীদের বিরুদ্ধে ডেইলি ক্যাম্পাস সাংবাদিককে ছাত্রলীগ আখ্যা দিয়ে পেটানোর অভিযোগ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাহ আজিজুর রহমান হলে ছাত্রলীগ আখ্যা দিয়ে দ্য ডেইলি ক্যাম্পাসের ইবি প্রতিনিধি ওয়াসিফ আল আবরারের ওপর হামলার ঘটনা ঘটেছে। বুধবার (৩০ এপ্রিল) রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে দেশীয় ব্লকের ৪০৫ নম্বর কক্ষে এ হামলা ঘটে। হামলার অভিযোগ উঠেছে শাখা ছাত্রশিবিরের নেতাকর্মী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি অংশের বিরুদ্ধে। এ সময় আবরারকে রক্ষা করতে গিয়ে লাঞ্ছিত হন জমিয়তে তালাবায়ে আরাবিয়ার সাবেক সেক্রেটারি সাজ্জাতুল্লাহ শেখ এবং আরও বেশ কয়েকজন শিক্ষার্থী। ঘটনায় আহত হন আরও অন্তত দুইজন সাংবাদিক।

এই খবর প্রথম প্রকাশ হয়েছিল প্রান্তিক নিউজের ফেসবুক পাতায়।