প্রান্তিক নিউজের পাশে, সত্য খবরের সাথে থাকুন।সত্যের সাথে থাকুন।

সহায়তা করুন

শনিবার, ৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩

বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত নিষিদ্ধ হলো আওয়ামী লীগ

বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত নিষিদ্ধ হলো আওয়ামী লীগ

আজ শনিবার এক বিশেষ বৈঠকে উপদেষ্টা পরিষদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল আইন সংশোধনের অনুমোদন দিয়েছে। সংশোধিত আইনে ট্রাইবুনালকে এখন রাজনৈতিক দল, তার অঙ্গসংগঠন কিংবা সমর্থকদের বিচারের মাধ্যমে শাস্তি দেওয়ার এখতিয়ার দেওয়া হয়েছে। বৈঠকে বিশেষভাবে সিদ্ধান্ত গৃহীত হয় যে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও এর নেতাদের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দলটির সকল কার্যক্রম নিষিদ্ধ থাকবে।

নিষেধাজ্ঞার আওতায় থাকবে সাইবার স্পেসে আওয়ামী লীগের কর্মকাণ্ডও। এ সিদ্ধান্ত বাস্তবায়নে সন্ত্রাস বিরোধী আইনের আওতায় ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি, জুলাই আন্দোলনের নেতাকর্মী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের বাদী ও সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করার দিকেও জোর দেওয়া হয়। উপদেষ্টা পরিষদ জানায়, এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে।

বৈঠকে আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়—জুলাই ঘোষণাপত্র আগামী ৩০ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করা হবে।

এই খবর প্রথম প্রকাশ হয়েছিল প্রান্তিক নিউজের ফেসবুক পাতায়।