গণঅভ্যুত্থানের শহীদ গোলাম নাফিজের জন্মদিন

আজ ২২ মে, শহীদ গোলাম নাফিজের জন্মদিন। বেঁচে থাকলে আজ তার বয়স হতো ১৮। ২০২৪ সালের ৪ আগস্ট ফার্মগেট ফুটওভার ব্রিজের নিচে পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান তিনি। তখনও দুই হাতে শক্ত করে ধরে ছিলেন রিকশার রড, বাঁচার শেষ চেষ্টা করছিলেন। নাফিজের বাবা বলছেন,“ওই যে দেখেন, রিকশার রডটা ধইরা রাখছিল। তখন যদি পাইতাম, একটু চেষ্টা করতে পারতাম বাঁচানোর…” রিকশাচালক নূর মোহাম্মদের সঙ্গে হাসপাতালে নেওয়ার পথে বাধা দেয় আওয়ামী লীগের নেতারা।
পরিবার অনেকক্ষণ কিছু বুঝতে পারেননি, পরে ফটো সাংবাদিক জীবন আহমেদের তোলা ছবি দেখে মৃত্যুর খবর নিশ্চিত হয়। নাফিজ এসএসসিতে জিপিএ-৫ পেয়ে নৌবাহিনী কলেজে ভর্তি হয়েছিল, স্বপ্ন ছিল আর্মি অফিসার হওয়ার। কিন্তু রাষ্ট্র ও প্রশাসনের ব্যর্থতায় সে স্বপ্ন আর পূরণ হলো না। সূত্র:July Revolutionary Alliance - JRA
এই খবর প্রথম প্রকাশ হয়েছিল প্রান্তিক নিউজের ফেসবুক পাতায়।





