প্রান্তিক নিউজের পাশে, সত্য খবরের সাথে থাকুন।সত্যের সাথে থাকুন।

সহায়তা করুন

শনিবার, ৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩

নিপীড়কের মসনদ কাঁপিয়ে, শোষণের শিকল ছিন্ন করে, জেগে উঠেছিল এক দ্রোহের নাম: কাজী নজরুল ইসলাম

ধর্ম নয়, বর্ণ নয়, গোত্র নয়—সবকিছুর ঊর্ধ্বে গিয়ে তিনি হয়ে উঠেছিলেন সকল মানুষের।

ফটোকার্ড: নিপীড়কের মসনদ কাঁপিয়ে, শোষণের শিকল ছিন্ন করে, জেগে উঠেছিল এক দ্রোহের নাম: কাজী নজরুল ইসলাম

নিপীড়কের মসনদ কাঁপিয়ে, শোষণের শিকল ছিন্ন করে—জেগে উঠেছিল এক দ্রোহের নাম: কাজী নজরুল ইসলাম। ধর্ম নয়, বর্ণ নয়, গোত্র নয়—সবকিছুর ঊর্ধ্বে গিয়ে তিনি হয়ে উঠেছিলেন সকল মানুষের। তাঁর সংগ্রামী জীবনে, লেখনীতে পুরাতনের শিকল ভাঙার অদম্য স্পৃহা; সাম্য ছিল তাঁর আদর্শ, সংগ্রাম ছিল তাঁর শ্বাস। আজও তার বজ্রকণ্ঠ বলে—‘আমি সর্বহারা, হবো সর্বজয়ী। তাঁর ‘অন্তর-ন্যাশনাল-সংহতির স্বপ্নে জাগে নিখিল মানবজাতির মুক্তি। নজরুলের লেখা আমাদের জন্য দিশারী—বিদ্রোহের, মুক্তির, বিপ্লবের। আজ তাঁর জন্মদিনে আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করি তাকে—একজন অনন্তকালীন বিপ্লবীর, যিনি আমাদের পথ দেখিয়েছেন স্বাধীনতা, সমতা ও ঐক্যের পথে।

এই খবর প্রথম প্রকাশ হয়েছিল প্রান্তিক নিউজের ফেসবুক পাতায়।