প্রান্তিক নিউজের পাশে, সত্য খবরের সাথে থাকুন।সত্যের সাথে থাকুন।

সহায়তা করুন

শনিবার, ৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩

চট্টগ্রামে পুলিশের উপস্থিতিতে গণতান্ত্রিক ছাত্র জোটের কর্মসূচিতে হামলা, আহত ১২

চট্টগ্রামে পুলিশের উপস্থিতিতে গণতান্ত্রিক ছাত্র জোটের কর্মসূচিতে হামলা, আহত ১২

চট্টগ্রামে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের খালাসের রায়ের প্রতিবাদে গণতান্ত্রিক ছাত্র জোটের আয়োজিত কর্মসূচিতে হামলা চালিয়েছে ‘শাহবাগবিরোধী ঐক্যর ব্যানারে আসা নেতাকর্মীরা। আজ বুধবার বিকেলে জামালখান প্রেসক্লাবের সামনে এই হামলায় অন্তত ১২ জন আহত হন। আহতদের মধ্যে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নগর সভাপতি রিপা মজুমদার, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সাধারণ সম্পাদক শ্রীকান্ত বিশ্বাসসহ তিনজনের অবস্থা গুরুতর। ছাত্র জোটের নেতাদের অভিযোগ, পুলিশ উপস্থিত থাকলেও হামলাকারীদের বাধা দেয়নি। হামলাকারীদের মধ্যে ছাত্রশিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের দেখা গেছে বলে জানানো হয়।

এই খবর প্রথম প্রকাশ হয়েছিল প্রান্তিক নিউজের ফেসবুক পাতায়।