প্রান্তিক নিউজের পাশে, সত্য খবরের সাথে থাকুন।সত্যের সাথে থাকুন।

সহায়তা করুন

শনিবার, ৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩

দুই শিক্ষার্থীকে পিটিয়ে জখমের প্রতিবাদে মাদ্রাসা সুপারের অপসারণের দাবি

দুই শিক্ষার্থীকে পিটিয়ে জখমের প্রতিবাদে মাদ্রাসা সুপারের অপসারণের দাবি

মানিকগঞ্জের সরুপাই আলহাজ্ব আব্দুল হালিম দাখিল মাদ্রাসার ২ শিক্ষার্থীকে পিটিয়ে যখম করার প্রতিবাদে মাদ্রাসা সুফার ইউসুফ আলীকে অপসারণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার (৩১ মে) দুপুর সাড়ে ১২টায় মানিকগঞ্জ সদর উপজেলার সরুপাই বাজারে এ মানববন্ধন করেন মাদ্রাসার শিক্ষার্থী ও এলাকাবাসী। এ সময় বক্তব্য রাখেন মো. ইউসুফ আলী, জমির উদ্দিন বিশ্বাস, রিপা বিশ্বাস, মো. লাল মিয়া ও নার্গিস সহ অনেকই‌। মানববন্ধনে বক্তারা বলেন, মাদ্রাসা সুপার ইউসুফ আলীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন সময় তিনি শিক্ষার্থীদের বেধড়ক পেটান। ইউসুফ আলীকে অপসারণের জন্য দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। অভিযোগের বিষয়ে আলহাজ্ব আব্দুল হালিম দাখিল মাদ্রাসার সুপার বলেন, আমি একটু শাসন করেছি, এতো ব্যাখ্যা দিতে পারব না সরি। সূত্র: Newsg24

এই খবর প্রথম প্রকাশ হয়েছিল প্রান্তিক নিউজের ফেসবুক পাতায়।