প্রান্তিক নিউজের পাশে, সত্য খবরের সাথে থাকুন।সত্যের সাথে থাকুন।

সহায়তা করুন

শনিবার, ৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীর করুণ মৃত্যু

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীর করুণ মৃত্যু

সংযুক্ত আরব আমিরাতের আল আইনে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও আটজন। নিহতরা হলেন চট্টগ্রামের রাউজান উপজেলার মুহাম্মদ মনসুর (৩২) এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গলের মো. আব্দুল আলিম (৪১)। প্রথম দুর্ঘটনাটি ঘটে আল হায়ার ব্রিজের কাছে, যেখানে নির্মাণ সাইট থেকে ফেরার পথে তাদের গাড়িটি ওভারটেকিংয়ের সময় ব্যারিয়ারে ধাক্কা খেয়ে উল্টে যায়। গুরুতর আহত মনসুরকে হেলিকপ্টারে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

দ্বিতীয় দুর্ঘটনায়, উট খামারে কাজ করা আলিম রাতে হাঁটার সময় একটি গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান। গাড়িটি চালাচ্ছিলেন একজন ওমানি নাগরিক, যাকে পুলিশ আটক করেছে। নিহত দুইজনের মরদেহ আল আইন জিমি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। তারা পরিবারে একমাত্র উপার্জনকারী ছিলেন। এই মর্মান্তিক ঘটনায় পরিবার ও প্রবাসী বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

এই খবর প্রথম প্রকাশ হয়েছিল প্রান্তিক নিউজের ফেসবুক পাতায়।