মাজার থেকে লাশ তুলে পোড়ানো হলো রাস্তায়; ভাঙচুর লুটপাট চালিয়ে মাজারে অগ্নিসংযোগ করলো তৌহিদী জনতা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় মাজার থেকে লাশ তুলে রাস্তায় পোড়ানো ও মাজারে ভাঙচুর লুটপাট চালিয়ে অগ্নিসংযোগ করার ঘটনা ঘটেছে। স্থানীয় তৌহিদী জনতা আজ শুক্রবার জুমার নামাজের পর এ ধরনের সহিংস কর্মকাণ্ড চালায়।
এই খবর প্রথম প্রকাশ হয়েছিল প্রান্তিক নিউজের ফেসবুক পাতায়।





