প্রান্তিক নিউজের পাশে, সত্য খবরের সাথে থাকুন।সত্যের সাথে থাকুন।

সহায়তা করুন

শনিবার, ৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩

উলরিকে মেইনহফ ছিলেন জার্মানির একজন সাংবাদিক, লেখক এবং বিপ্লবী চিন্তাবিদ

তিনি ১৯৩৪ সালের ৭ অক্টোবর ওল্ডেনবার্গে জন্মগ্রহণ করেন এবং পরে জার্মান ভাষা ও দর্শনে শিক্ষাজীবন সম্পন্ন করেন।

ফটোকার্ড: উলরিকে মেইনহফ ছিলেন জার্মানির একজন সাংবাদিক, লেখক এবং বিপ্লবী চিন্তাবিদ

উলরিকে মেইনহফ ছিলেন জার্মানির একজন সাংবাদিক, লেখক এবং বিপ্লবী চিন্তাবিদ। তিনি ১৯৩৪ সালের ৭ অক্টোবর ওল্ডেনবার্গে জন্মগ্রহণ করেন এবং পরে জার্মান ভাষা ও দর্শনে শিক্ষাজীবন সম্পন্ন করেন। ১৯৬০-এর দশকে তিনি বামপন্থী সাময়িকী Konkret–এর সম্পাদক-প্রধান হন এবং সমাজ ও রাজনীতির অন্যায়ের বিরুদ্ধে তীক্ষ্ণ লেখা প্রকাশ করেন। ১৯৭০ সালে তিনি রেড আর্মি ফ্যাকশন (RAF) প্রতিষ্ঠা করেন, যা পশ্চিম জার্মান সরকার এবং মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধের লক্ষ্যে কাজ করত।

১৯৭২ সালে গ্রেপ্তার হওয়ার পর তিনি স্টুটগার্টের স্ট্যামহেইম কারাগারে একাকী বন্দি ছিলেন। ১৯৭৬ সালের ৯ মে, ৪২ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন; সরকারিভাবে এটিকে আত্মহত্যা বলা হলেও একে হত্যাকাণ্ড হিসেবেই দেখা হয়। উলরিকে মেইনহফ আজও সাহসী সাংবাদিক ও আদর্শিক বিদ্রোহী হিসেবে স্মরণীয়। আজকের দিনে, উলরিকে মেইনহফের জন্মদিনে তাঁর সংগ্রামী জীবন ও আদর্শের প্রতি শ্রদ্ধা জানায় প্রান্তিক নিউজ।

এই খবর প্রথম প্রকাশ হয়েছিল প্রান্তিক নিউজের ফেসবুক পাতায়।