আজ ৯ অক্টোবর, বিপ্লবের আগুনে দগ্ধ এক নাম, এরনেস্তো ‘চে’ গেভারা-র শহীদ দিবস
আজ ৯ অক্টোবর, বিপ্লবের আগুনে দগ্ধ এক নাম, এরনেস্তো ‘চে’ গেভারা-র শহীদ দিবস

আজ ৯ অক্টোবর— বিপ্লবের আগুনে দগ্ধ এক নাম, এরনেস্তো ‘চে’ গেভারা-র শহীদ দিবস। ১৯৬৭ সালের এই দিনে বলিভিয়ার লা হিগুয়েরার ছোট্ট এক স্কুলঘরে গুলি করে হত্যা করা হয়েছিল এই কিংবদন্তি বিপ্লবীকে। কিন্তু গুলির শব্দে থেমে যায়নি তাঁর পদচারণা— বরং সেই শব্দ ছড়িয়ে পড়েছিল লাতিন আমেরিকা থেকে আফ্রিকা, এশিয়া থেকে বাংলার মাটিতে। চে গেভারা শুধু একজন মানুষ ছিলেন না; তিনি ছিলেন এক চিন্তা, এক প্রতিরোধ, এক দাহন। তিনি বিশ্বাস করতেন— “যে অন্যায় দেখে চুপ থাকে, সে অন্যায়ের সঙ্গী।”
তাই ডাক্তার হয়েও বেছে নিয়েছিলেন যুদ্ধের পথ, শোষিতের পাশে দাঁড়ানোর পথ। কিউবার বিপ্লব থেকে আফ্রিকার কঙ্গো, শেষ পর্যন্ত বলিভিয়া— সর্বত্রই তিনি খুঁজেছেন মানুষের মুক্তি। চে-কে হত্যা করা হয়েছিল, কিন্তু তাঁর স্বপ্নকে নয়। আজও তাঁর মুখচ্ছবি উজ্জ্বল থাকে প্রতিবাদের পতাকায়, ন্যায়ের মিছিলে, তরুণ হৃদয়ে। তাঁর সেই শেষ কথা— “গুলি করো, কাপুরুষ, তুমি শুধু একজন মানুষকেই হত্যা করবে”— ইতিহাসে অমর হয়ে আছে, প্রতিটি অত্যাচারিত মানুষের সংগ্রামের প্রেরণা হয়ে।
আজ, চে গেভারার শহীদ দিবসে, আমরা আবার মনে করি— বিপ্লব কোনো অতীত নয়, এটি আজও চলমান এক অঙ্গীকার। বিপ্লবই চে। চেই বিপ্লব। স্মরণে , শ্রদ্ধ্যায় – প্রান্তিক নিউজ ।
এই খবর প্রথম প্রকাশ হয়েছিল প্রান্তিক নিউজের ফেসবুক পাতায়।

