আজ মজলুম জননেতা মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী
৯৬ বছরের জীবনে তিনি ছিলেন এক দৃঢ় রাজনৈতিক নেতা, যিনি শোষণ ও জুলুমের বিরুদ্ধে সবসময় সরব ছিলেন।

আজ মজলুম জননেতা মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী। ৯৬ বছরের জীবনে তিনি ছিলেন এক দৃঢ় রাজনৈতিক নেতা, যিনি শোষণ ও জুলুমের বিরুদ্ধে সবসময় সরব ছিলেন। ব্রিটিশ ও পাকিস্তানি শাসনের সময় তিনি নেতৃত্ব দিয়েছেন অসংখ্য আন্দোলনের। তিনি নেতৃত্ব দিয়েছেন পশ্চিম পাকিস্তানের শোষণ থেকে বাংলাদেশের মুক্তিতে। মওলানা ভাসানীর রাজনৈতিক জীবন প্রমাণ করে, অন্যায় ও সাম্যহীনতার বিরুদ্ধে লড়াই সবসময় অপরিহার্য। তাঁর দৃষ্টিভঙ্গি আজও দেশের রাজনীতি ও সামাজিক ন্যায়বিচারে প্রাসঙ্গিক। মৃত্যুবার্ষিকীতে মওলানা ভাসানীর প্রতি শ্রদ্ধা।
এই খবর প্রথম প্রকাশ হয়েছিল প্রান্তিক নিউজের ফেসবুক পাতায়।

