ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক তরুণীকে হত্যার পর মরদেহ পুড়িয়ে ফেলার ঘটনা ঘটেছে
যুবলীগ নেতা শাহনেওয়াজ ভূঁইয়ার ছেলে ফারহান ভূঁইয়া রনিকে এ ঘটনায় গ্রেফতার করেছে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক তরুণীকে হত্যার পর মরদেহ পুড়িয়ে ফেলার ঘটনা ঘটেছে। যুবলীগ নেতা শাহনেওয়াজ ভূঁইয়ার ছেলে ফারহান ভূঁইয়া রনিকে এ ঘটনায় গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয়রা তার বাড়ির একটি পরিত্যক্ত ঘর থেকে ধোঁয়া উঠতে দেখে সেখানে গিয়ে পোড়ানো মরদেহ দেখতে পান। পুলিশ জানায়, মরদেহের বেশিরভাগ অংশ পুড়ে অঙ্গার হয়ে গেছে এবং মাথা পাওয়া যায়নি। এ ঘটনায় রনিকে গ্রেফতার করা হলেও তার বাবা পলাতক রয়েছেন। পুলিশ হত্যার কারণ উদঘাটনে কাজ করছে। (সূত্র: যমুনা টেলিভিশন)
এই খবর প্রথম প্রকাশ হয়েছিল প্রান্তিক নিউজের ফেসবুক পাতায়।





