প্রান্তিক নিউজের পাশে, সত্য খবরের সাথে থাকুন।সত্যের সাথে থাকুন।

সহায়তা করুন

শনিবার, ৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩

ইবতেদায়ি শিক্ষকদের সমাবেশে পুলিশের লাঠিপেটা, টিয়ারশেল

ইবতেদায়ি শিক্ষকদের সমাবেশে পুলিশের লাঠিপেটা, টিয়ারশেল

আজ রবিবার রাজধানীর শাহবাগ মোড়ে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের বিক্ষোভ সমাবেশে পুলিশ লাঠিপেটা, কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ ও জলকামান ব্যবহার করেছে। এ ঘটনায় কয়েকজন মাদরাসা শিক্ষক আহত হয়েছেন। জানা যায়, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড থেকে রেজিস্ট্রেশনপ্রাপ্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাগুলোকে প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণের দাবিতে বিক্ষোভ করছিলেন মাদরাসা শিক্ষকরা।

আজ দুপুর ১টার দিকে তারা জাতীয় জাদুঘরের সামনে পুলিশের ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি দিতে যেতে চাইলেও পুলিশ বাধা দেয়। পুলিশের বাধার মুখে শিক্ষকদের উপর লাঠিপেটা, কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ এবং জলকামান ব্যবহার করে ছত্রভঙ্গ করা হয়। এসময় আহত শিক্ষকদের সহকর্মীরা রিকশায় তুলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। অন্যদিকে, কয়েকজন শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে অবস্থান করে স্লোগান দিতে দেখা যায়।

সূত্র: ডেইলি স্টার বাংলা ছবি: পলাশ খান

এই খবর প্রথম প্রকাশ হয়েছিল প্রান্তিক নিউজের ফেসবুক পাতায়।