প্রান্তিক নিউজের পাশে, সত্য খবরের সাথে থাকুন।সত্যের সাথে থাকুন।

সহায়তা করুন

শনিবার, ৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩

দেশের মোট ঋণের ৭৮% ঢাকায় কেন্দ্রীভূত

দেশের মোট ঋণের ৭৮% ঢাকায় কেন্দ্রীভূত

পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই)-এর এক গবেষণায় বলা হয়েছে, দেশের মোট ঋণের প্রায় ৭৮ শতাংশ শুধু ঢাকা ও চট্টগ্রামে কেন্দ্রীভূত। এর ফলে আঞ্চলিক বৈষম্য বাড়ছে এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগগুলো পিছিয়ে পড়ছে। ঢাকায় ৬২.৯৫ শতাংশ ও চট্টগ্রামে ১৫.৪৫ শতাংশ ঋণ গেলেও অনেক জেলা প্রায় কোনো ঋণই পাচ্ছে না। গবেষকদের মতে, এই অতিরিক্ত কেন্দ্রীকরণ নতুন ব্যবসা ও কর্মসংস্থানের সুযোগ কমিয়ে দিচ্ছে এবং শিল্পায়ন বাধাগ্রস্ত করছে। তারা মনে করেন, বিকেন্দ্রীকরণ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।

গতকাল বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীতে পিআরআই সম্মেলন কক্ষে “বাংলাদেশ কি বিকেন্দ্রীকরণ ছাড়া উন্নয়ন সম্ভব?” শীর্ষক একটি নিবন্ধ উপস্থাপনকালে এই গবেষণার মূল তথ্যগুলো তুলে ধরা হয়।

এই খবর প্রথম প্রকাশ হয়েছিল প্রান্তিক নিউজের ফেসবুক পাতায়।