প্রান্তিক নিউজের পাশে, সত্য খবরের সাথে থাকুন।সত্যের সাথে থাকুন।

সহায়তা করুন

শনিবার, ৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩

মৃত বাবার ঋণের দায়ে আসামি ৪, ৫ ও ১০ বছরের তিন শিশু! দুই মাস ধরে কারাগারে অসহায় মা

৪ বছরের ছোট্ট নাঈমা, সাড়ে ৫ বছরের আহমুদুল্লাহ আর ১০ বছরে পা রাখা আইরিন, কচি মুখগুলোয় এখন শুধুই আতঙ্ক আর অনিশ্চয়তা

মৃত বাবার ঋণের দায়ে আসামি ৪, ৫ ও ১০ বছরের তিন শিশু! দুই মাস ধরে কারাগারে অসহায় মা

৪ বছরের ছোট্ট নাঈমা, সাড়ে ৫ বছরের আহমুদুল্লাহ আর ১০ বছরে পা রাখা আইরিন—কচি মুখগুলোয় এখন শুধুই আতঙ্ক আর অনিশ্চয়তা। মায়ের কোলে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমানোর বয়স, অথচ তাদের বুক কাঁপে ভয়ে—না জানি কখন পুলিশ এসে তাদেরও ধরে নিয়ে যায়! বাবার ঋণের বোঝা যে এখন তাদের কাঁধেও! মা থেকেও যেন নেই। বাবার ঋণের দায়ে আদালতের খাতায় আসামি হয়ে গত দুই মাস ধরে বন্দি তিনি। এতিম তিন শিশুর মাথার একমাত্র ছায়া 'মা' আজ কয়েদখানায় বন্দি হয়ে আছে।

এই খবর প্রথম প্রকাশ হয়েছিল প্রান্তিক নিউজের ফেসবুক পাতায়।