শ্রমজীবী নারীদের ৬ মাসের মাতৃত্বকালীন ছুটি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মতো শ্রমজীবী নারীদেরও ৬ মাসের মাতৃত্বকালীন ছুটি ও সমমজুরি দেওয়ার দাবিতে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ‘ক্ষুব্ধ নারী সমাজ’ ব্যানারে আয়োজিত এ সমাবেশে শ্রম আইনে নারীর ন্যায্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
এই খবর প্রথম প্রকাশ হয়েছিল প্রান্তিক নিউজের ফেসবুক পাতায়।





