কেরাণীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুনে তরুণ শ্রমিক নিহত, দগ্ধ ২

ঢাকার কেরাণীগঞ্জের নারিকেলবাগ এলাকায় এসএস টয় ইন্ডাস্ট্রিজ নামে একটি খেলনা কারখানায় আগুনে সাকিব (১৮) নামে এক তরুণ শ্রমিক নিহত হয়েছেন, দগ্ধ হয়েছেন আরও দুজন। সোমবার দুপুরে আটতলা ভবনটির অষ্টম তলায় আগুন লাগে, যা প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, কারখানাটিতে প্রয়োজনীয় অগ্নিনিরাপত্তাব্যবস্থা ও কাগজপত্রের ঘাটতি ছিল। এসব ঘাটতির সঙ্গে শ্রমিকের মৃত্যুর সম্পর্ক এবং কারখানা কর্তৃপক্ষের দায় তদন্তের মাধ্যমে নির্ধারণ করা প্রয়োজন। গুরুতর দগ্ধ একজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে।
এই খবর প্রথম প্রকাশ হয়েছিল প্রান্তিক নিউজের ফেসবুক পাতায়।





