প্রান্তিক নিউজের পাশে, সত্য খবরের সাথে থাকুন।সত্যের সাথে থাকুন।

সহায়তা করুন

শনিবার, ৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩

চুয়াডাঙ্গার সরোজগঞ্জ বাজারে শ্রমিকদের সাপ্তাহিক একদিন ছুটির দাবিতে ধর্মঘট ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে দুপুর পর্যন্ত শ্রমিকরা এ কর্মসূচি পালন করেন।

চুয়াডাঙ্গার সরোজগঞ্জ বাজারে শ্রমিকদের সাপ্তাহিক একদিন ছুটির দাবিতে ধর্মঘট ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে

চুয়াডাঙ্গার সরোজগঞ্জ বাজারে শ্রমিকদের সাপ্তাহিক একদিন ছুটির দাবিতে ধর্মঘট ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে দুপুর পর্যন্ত শ্রমিকরা এ কর্মসূচি পালন করেন। শ্রমিকরা অভিযোগ করেন, বাজারের দোকানপাট সপ্তাহের সাত দিন খোলা থাকায় তারা কোনো সাপ্তাহিক ছুটি পান না। ফলে চরম শারীরিক ও মানসিক চাপ নিয়ে তাদের কাজ করতে হচ্ছে। তারা এ পরিস্থিতিকে "অমানবিক" বলে অভিহিত করেন। শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক মাসুদ মৃধা বলেন, "আমরা সপ্তাহে কোনো ছুটি পাই না।

বিশ্রাম ও পারিবারিক সময় কাটানোর সুযোগ নেই। এটি আমাদের প্রতি অবিচার ও অমানবিক আচরণ।" বিক্ষোভের খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (অপারেশন) হোসেন আলী ও সরোজগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আজগার ফারাজি ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনা করেন। তারা শ্রমিকদের আশ্বস্ত করেন যে, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের আশ্বাসের পর শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহার করে কাজে ফিরে যান।

শ্রমিকরা তাদের দাবির দ্রুত বাস্তবায়ন চান এবং বাজার কর্তৃপক্ষের কাছে সপ্তাহে অন্তত একদিন ছুটির ব্যবস্থা করার জোর দাবি জানান। সূত্র: দৈনিক ইনকিলাব

এই খবর প্রথম প্রকাশ হয়েছিল প্রান্তিক নিউজের ফেসবুক পাতায়।