প্রান্তিক নিউজের পাশে, সত্য খবরের সাথে থাকুন।সত্যের সাথে থাকুন।

সহায়তা করুন

শনিবার, ৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩

দুই মাসের বকেয়া বেতন ভাতা নিয়ে টালবাহানা, শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দুই মাসের বকেয়া বেতন ভাতা নিয়ে টালবাহানা, শ্রমিকদের মহাসড়ক অবরোধ

বিক্ষোভকারী শ্রমিকদের অভিযোগ, কারখানার মালিকপক্ষ একাধিকবার সময় দিয়েও তাদের বকেয়া বেতন পরিশোধ করেনি। সর্বশেষ আজ ইফতারের পর বেতন পরিশোধের প্রতিশ্রুতি দেওয়া হলেও—ইফতারের পর কোনো টাকা পরিশোধ না করেই কারখানার কর্মকর্তারা চলে যান। এতে ক্ষুব্ধ হয়ে শ্রমিকরা মহাসড়কে নেমে আসেন এবং সড়ক অবরোধ করেন। বকেয়া পরিশোধ না হওয়া পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না বলে জানিয়েছেন আন্দোলনরত শ্রমিকরা।

আজ রোববার (২ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল এলাকার কর্নপাড়ায় অবস্থিত প্রতিক অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা এই বিক্ষোভ শুরু করেন। এদিকে, বিক্ষোভের খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন । মনে রাখা দরকার, শ্রমিকদের বেতন তাদের এবং তাদের পরিবারের বেঁচে থাকার মৌলিক ভিত্তি। মাসের নির্দিষ্ট সময় পর বেতন না পাওয়া মানে খাবার, বাসা ভাড়া, সন্তানের শিক্ষার খরচ এবং চিকিৎসা সেবার নিশ্চয়তা না থাকা।

ফলে বেতন না পাওয়ার বিষয়টি কেবল ব্যক্তিগত অসুবিধা নয়, এটি তাদের সামগ্রিক সামাজিক নিরাপত্তার ওপর সরাসরি আঘাত হানে। তাই বেতন পাওয়ার জন্য আন্দোলন করা ছাড়া তাদের আর কোনো উপায় থাকে না।

এই খবর প্রথম প্রকাশ হয়েছিল প্রান্তিক নিউজের ফেসবুক পাতায়।