২০২৫ সালে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন আটজন বিশিষ্ট ব্যক্তি
তাদের মধ্যে রয়েছেন লেখক ও জনবুদ্ধিজীবী বদরুদ্দীন উমর।

২০২৫ সালে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন আটজন বিশিষ্ট ব্যক্তি। তাদের মধ্যে রয়েছেন লেখক ও জনবুদ্ধিজীবী বদরুদ্দীন উমর। তবে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করবেন না বলে আজ বৃহস্পতিবার (৬ মার্চ) এক বিবৃতিতে জানিয়েছেন তিনি। বিবৃতিতে বদরুদ্দীন উমর বলেন, ‘১৯৭৩ সাল থেকে আমাকে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা থেকে পুরস্কার দেয়া হয়েছে। আমি সেগুলির কোনোটি গ্রহণ করিনি। এখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমাকে স্বাধীনতা পুরস্কার দেয়ার ঘোষণা করেছেন। এজন্য তাদেরকে ধন্যবাদ। কিন্তু তাদের দেয়া এই পুরস্কারও গ্রহণ করা আমার পক্ষে সম্ভব নয়।’
এই খবর প্রথম প্রকাশ হয়েছিল প্রান্তিক নিউজের ফেসবুক পাতায়।




