প্রান্তিক নিউজের পাশে, সত্য খবরের সাথে থাকুন।সত্যের সাথে থাকুন।

সহায়তা করুন

শনিবার, ৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩

চা শ্রমিকদের বকেয়া মজুরি রেশনের দাবিতে মশাল মিছিল

চা শ্রমিকদের বকেয়া মজুরি রেশনের দাবিতে মশাল মিছিল

কালাগুল, ছড়াগাঙ্গ ও বরজান বাগানের চা শ্রমিকদের দীর্ঘ ১৪ সপ্তাহের বকেয়া মজুরি ও ৮ সপ্তাহের রেশন পরিশোধের দাবিতে আজ সন্ধ্যায় সিলেটের কেন্দ্রীয় মিনার থেকে নগরী কোর্ট পয়েন্ট পর্যন্ত মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। চা শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে শিক্ষার্থীরা এই মিছিলে অংশগ্রহণ করে। মিছিল শেষে সমাবেশে বক্তারা চা শ্রমিকদের বকেয়া মজুরি ও রেশন পরিশোধের দাবি জানান।

সমাবেশে চা বাগান শিক্ষা অধিকার বাস্তবায়ন পরিষদের সংগঠক অধীর বাউরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সভাপতি মনীষা ওয়াহিদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার সহ-সভাপতি সুমিত কান্তি দাস পিনাক, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল সিলেট জেলার সভাপতি তানজিনা বেগম, বিপ্লবী ছাত্র মৈত্রী সিলেট জেলার সভাপতি সরফরাজ সানোয়ার এবং ছাত্রনেতা বিশ্বজিৎ শীল প্রমুখ। বক্তারা বলেন, চা শ্রমিকরা দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য মজুরি ও রেশন থেকে বঞ্চিত হচ্ছেন।

তাদের এই দুর্দশার অবসান ঘটাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অবিলম্বে বকেয়া মজুরি ও রেশন পরিশোধের দাবি জানানো হয়। এছাড়াও চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দৃষ্টি আকর্ষণ করা হয়।

এই খবর প্রথম প্রকাশ হয়েছিল প্রান্তিক নিউজের ফেসবুক পাতায়।