"হেফাজতে মারধরের শিকার": অস্কারজয়ী ফিলিস্তিনি পরিচালক হামদান বালালকে মুক্তি দিল ইসরায়েল

ইসরায়েলি দখলদার কর্তৃপক্ষ অস্কারজয়ী ফিলিস্তিনি পরিচালক হামদান বালালকে মুক্তি দিয়েছে, যাকে গতকাল ইসরায়েলি দখলদার বাহিনী মারধর করে আটক করেছিল। "সেনাঘাঁটিতে রাতভর হাতকড়া পরিয়ে এবং মারধর করে রাখার পর, হামদান বালাল এখন মুক্ত এবং পরিবারের কাছে ফিরে যাওয়ার পথে," এক্স প্ল্যাটফর্মে এক পোস্টে লিখেছেন চলচ্চিত্রের ইসরায়েলি সহ-পরিচালক ইউভাল আব্রাহাম।
"আক্রমণের পর, হামদানকে হাতকড়া পরিয়ে ও চোখ বেঁধে সেনাঘাঁটিতে রাতভর মাটিতে ফেলে দুই সেনা সদস্য মারধর করেছে," তাঁর আইনজীবী লেয়াহ ত্সেমেল জানিয়েছেন, যিনি কিছুক্ষণ আগে তাঁর সঙ্গে কথা বলেছেন। "তিনি এখনো কিরিয়াত আরবা পুলিশ স্টেশনে আটক রয়েছেন।" — ইউভাল আব্রাহাম (@yuval_abraham) ২৫ মার্চ, ২০২৫ ইনস্টাগ্রামে হামদানের একটি ছবি শেয়ার করে তাঁদের সহ-পরিচালক বাসিল আদরা লিখেছেন, "হামদান মুক্তি পেয়েছেন এবং বর্তমানে হেব্রনের এক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তাঁকে সৈন্য এবং বসতির বাসিন্দারা সারা শরীরে মারধর করেছে। সৈন্যরা তাঁকে রাতভর সেনাঘাঁটিতে চোখ বাঁধা ও হাতকড়া পরানো অবস্থায় ফেলে রেখেছিল।" বালালকে দখলকৃত পশ্চিম তীরের সুসিয়া গ্রামে তাঁর নিজ বাড়ি থেকে আটক করা হয়, যেখানে গতকাল বসতির বাসিন্দারা হামলা চালিয়েছিল। তারা শুধু তাঁকে মারধরই করেনি, বরং তাঁর সম্পত্তি ভাঙচুর করেছে, গাড়ির জানালা ভেঙে ফেলেছে এবং টায়ার ছিদ্র করে দিয়েছে।
এই খবর প্রথম প্রকাশ হয়েছিল প্রান্তিক নিউজের ফেসবুক পাতায়।




