প্রান্তিক নিউজের পাশে, সত্য খবরের সাথে থাকুন।সত্যের সাথে থাকুন।

সহায়তা করুন

শনিবার, ৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩

চতুর্থ দিনের মতো শ্রম ভবনে অবস্থান করছেন বকেয়া বেতন-ভাতা না পাওয়া শ্রমিকরা

অবস্থান কর্মসূচির তৃতীয় দিনে, গতকাল পুলিশের হামলার শিকার হন শ্রমিক ও শ্রমিকদের ন্যায্য দাবির পক্ষে বিক্ষোভে অংশগ্রহনকারী ছাত্র-জনতা।

ফটোকার্ড: চতুর্থ দিনের মতো শ্রম ভবনে অবস্থান করছেন বকেয়া বেতন-ভাতা না পাওয়া শ্রমিকরা

চতুর্থ দিনের মতো শ্রম ভবনে অবস্থান করছেন বকেয়া বেতন-ভাতা না পাওয়া শ্রমিকরা। অবস্থান কর্মসূচির তৃতীয় দিনে, গতকাল পুলিশের হামলার শিকার হন শ্রমিক ও শ্রমিকদের ন্যায্য দাবির পক্ষে বিক্ষোভে অংশগ্রহনকারী ছাত্র-জনতা। তাদের বর্তমান অবস্থা সম্পর্কে কর্মসূচিতে অংশগ্রহণ করে পুলিশের হামলার শিকার হওয়া ছাত্রনেতা দিলীপ রায় বলেন, “শ্রমভবনে এমন অনেক শ্রমিক আছেন যাদের গাজিপুর ফেরার মতন টাকা হাতে নাই। সেহেরি রাতে ঠিকঠাক না খেয়েই এরা সারা দিন রোজা করেন। ছোলা মুড়ি খেয়ে ইফতার করেন।

গত কয়েকদিন ধরে তাই দেখলাম। আজ দুপুরে ডাক্তারভাই এর কাছে শুনলাম হাসপাতালে ভর্তি থাকা একজন শ্রমিকের কথা। যিনি গতকাল ঔষধ খান নাই কারণ টাকার অভাবে রাতে খাবার খেতে পারে নাই। ঔষধ খেতে হলেও তার আগে খাবার তো খাইতে হয়! তিন মাস চার মাস ধরে তাদের বাসা ভাড়া বাকি। মুদি দোকানে বাকি। তাদের যারা শ্রমভবনে আসেন নাই তার কারণ তাদের এখানে আসার মতন গাড়ি ভাড়ার টাকা নাই। তারা এসেছেন তাদের পাওনা টাকা নিতে। তাদের টাকাটা দিয়ে তাদের পাঠানোর ব্যবস্থা হোক।”

আজ বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ব্যক্তিগত একাউন্ট থেকে এই মন্তব্য করেন তিনি।

এই খবর প্রথম প্রকাশ হয়েছিল প্রান্তিক নিউজের ফেসবুক পাতায়।