দিনাজপুর আর্থিক অনটনের কারণে মা-মেয়ের আত্মহত্যার অভিযোগ

দিনাজপুরের বীরগঞ্জে আর্থিক অনটনের কারণে মা ও মেয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) দিবাগত রাত ৯টার দিকে ওই মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পারিবারিক আর্থিক অনটনের কারণে এই ঘটনা ঘটেছে। নিহতরা হলেন- বীরগঞ্জ উপজেলার ১১ নং মরিচা ইউনিয়নের দুর্লভপুর গ্রামের রতন চন্দ্রের স্ত্রী ববিতা (২৪) ও তার ৬ বছরের মেয়ে ত্বনি রানী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ১১ মরিচা ইউনিয়নের ওই মা ও মেয়ে গ্যাসের ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করে। পরে বিষয়টি পুলিশকে অবহিত করলে ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়।
এই খবর প্রথম প্রকাশ হয়েছিল প্রান্তিক নিউজের ফেসবুক পাতায়।





