প্রান্তিক নিউজের পাশে, সত্য খবরের সাথে থাকুন।সত্যের সাথে থাকুন।

সহায়তা করুন

শনিবার, ৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩

কৃষক হত্যার বিচার দাবিতে আয়োজিত মানববন্ধনে হামলা

কৃষক হত্যার বিচার দাবিতে আয়োজিত মানববন্ধনে হামলা

চট্টগ্রামের ফটিকছড়িতে দোলায়েত হোসেন নামের এক কৃষক হত্যার বিচার দাবিতে আয়োজিত মানববন্ধনে প্রতিপক্ষের হামলার শিকার হয়েছেন এলাকাবাসী। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। বুধবার (২ এপ্রিল) উপজেলার বাগানবাজার ইউনিয়নের গার্ডের দোকান এলাকায় এ ঘটনা ঘটে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, স্থানীয় শরীফ, জাকির ও রবিউলের নেতৃত্বে অন্তত ৩০ জন সন্ত্রাসী পরিকল্পিতভাবে মানববন্ধনে হামলা চালিয়েছেন। তাদের আসল উদ্দেশ্য কৃষক দেলোয়ার হত্যার বিচার বিলম্বিত করা। এ হামলার বিচার দাবি করেন তারা। সূত্র: কালের কন্ঠ

এই খবর প্রথম প্রকাশ হয়েছিল প্রান্তিক নিউজের ফেসবুক পাতায়।