কৃষকের হারানো গরু ধরে বিক্রি করে বিজিবি বললো: গরু তো ইন্ডিয়ায় গেছে, মাইকিং করে লাভ কী!

দরিদ্র কৃষক রবিউল ইসলামের একটি গর্ভবতী গরু হারিয়ে গেলে মসজিদের মাইকে গরু হারানোর ঘোষণা দিতে চাইলে অনুমতি মেলে না। পরে মাইক ভাড়া করে প্রচার চালানো হয়। কিন্তু স্থানীয় বিজিবি সদস্যরা বলেন, "আপনাদের গরু তো ইন্ডিয়ায় চলে গেছে, মাইকিং করে লাভ কী!" পরে জানতে পারেন, বিজিবির টহল দল গরুটি আটক করে বেনাপোল কাস্টমসে হস্তান্তর করেছে এবং মাত্র কয়েকঘণ্টার মধ্যেই সেটি নিলামে বিক্রি হয়েছে।
এই খবর প্রথম প্রকাশ হয়েছিল প্রান্তিক নিউজের ফেসবুক পাতায়।





