ধর্মীয় নেতাদের চাপে কন্টেন্ট ক্রিয়েটরের ক্ষমা প্রার্থনা

মুক্তাগাছায় নারীদের পোশাক পরিধান করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও প্রকাশের অভিযোগে এক স্থানীয় কন্টেন্ট ক্রিয়েটর ধর্মীয় নেতাদের চাপের মুখে ক্ষমা চেয়েছেন। মুক্তাগাছার এই কনটেন্ট ক্রিয়েটর তার কন্টেন্ট ইসলামী মূল্যবোধ ও সমাজের নীতির বিরোধী হওয়ায় গভীর অনুশোচনা প্রকাশ করেছেন।
একটি ভিডিওতে তিনি শালিসে স্থানীয় নেতৃবর্গের উপস্থিতিতে বলেন, "আমার অতীত কাজের জন্য আমি গভীরভাবে অনুশোচনাবোধ করছি এবং আশ্বাস দিচ্ছি যে ভবিষ্যতে ইসলাম ও সমাজের নীতির বিরোধী কোনো কাজ বা কন্টেন্ট তৈরি করব না।" তিনি ধর্মীয় নেতা, স্থানীয় সমাজের ব্যক্তিবর্গ ও দর্শকদের কাছে ক্ষমা চেয়েছেন এবং সামাজিক প্রত্যাশা মেনে চলার অঙ্গীকার করেছেন। এই বিতর্কের সূত্রপাত ঘটে যখন স্থানীয় ধর্মীয় নেতারা ক্রিয়েটরের ভিডিও নিয়ে আপত্তি তোলেন।
এরপর ক্রিয়েটর তাদের সাথে আলোচনা করে আগের সকল বিতর্কিত কন্টেন্ট মুছে ফেলার সিদ্ধান্ত নেন। ধর্মীয় নেতারা ক্ষমা প্রার্থনা গ্রহণ করেছেন এবং সাধারণ মানুষকে উদারতা দেখানোর আহ্বান জানিয়েছেন। তারা তওবার গুরুত্ব ও ধর্মীয় নীতির অনুসরণের উপর জোর দিয়েছেন।
এই খবর প্রথম প্রকাশ হয়েছিল প্রান্তিক নিউজের ফেসবুক পাতায়।




