প্রান্তিক নিউজের পাশে, সত্য খবরের সাথে থাকুন।সত্যের সাথে থাকুন।

সহায়তা করুন

শনিবার, ৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩

আজ জাফরুল্লাহ চৌধুরীর ২য় মৃত্যুবার্ষিকী

তার জন্ম ১৯৪১ সালের ২৭ ডিসেম্বর।

আজ জাফরুল্লাহ চৌধুরীর ২য় মৃত্যুবার্ষিকী। তার জন্ম ১৯৪১ সালের ২৭ ডিসেম্বর। শৈশব কেটেছে কলকাতায়। পরে পরিবারের সঙ্গে ঢাকায় চলে আসেন। পড়াশোনা করেন নবকুমার ইনস্টিটিউট ও ঢাকা কলেজে। ঢাকা মেডিকেল কলেজে পড়াশোনা করার সময় ছাত্র ইউনিয়নের সঙ্গে জড়িত হন। ১৯৬৪ সালে এমবিবিএস শেষ করার পর জেনারেল ও ভাসকুলার সার্জারি বিষয়ে উচ্চতর শিক্ষার জন্য লন্ডনে যান। মুক্তিযুদ্ধ শুরু হলে ফিরে আসেন দেশে। মুক্তিযোদ্ধা ও শরণার্থীদের চিকিৎসার জন্য স্থাপন করেন ৪৮০ শয্যার একটি ফিল্ড হাসপাতাল।

স্বাধীনতার অব্যবহিত পরে তিনি স্থাপন করেন গণস্বাস্থ্য কেন্দ্র। চিকিৎসাসেবার ডিমিস্টিফিকেশনের ধারণা থেকে স্থাপিত গণস্বাস্থ্য কেন্দ্র জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে বিশেষ স্বীকৃতি পেয়েছে। গ্রাম ও মফস্বল অঞ্চলে চিকিৎসাসেবা বিস্তারে জাফরুল্লাহ চৌধুরীর বিশেষ অবদান রয়েছে। জনস্বাস্থ্য ক্ষেত্রে অবদানের জন্য তিনি পেয়েছেন আন্তর্জাতিক পাবলিক হেলথ হিরো পুরস্কার, স্বাধীনতা পদক, রাইট লাইভলিহুড পুরস্কার, র‌্যামন ম্যাগসাইসাই পুরস্কার, সুইডিশ ইয়ুথ প্রাইজসহ নানা পুরস্কার ও সম্মাননা।

১৯৮২ সালে বাংলাদেশের জাতীয় ওষুধনীতি প্রণয়নের ক্ষেত্রে তার ভূমিকা ছিল অগ্রগণ্য। গণস্বাস্থ্য কেন্দ্রের ৪০ বছর পূর্তি উপলক্ষে স্বাস্থ্য, চিকিৎসা ও সমাজ-রাজনীতির নানা প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন জাফরুল্লাহ চৌধুরী। ২০১২ সালের ১৩ মার্চ তারিখে মাহবুব মোর্শেদের নেওয়া সাক্ষাৎকারটির অঙ্গশবিশেষ উদ্ধৃতি হিসেবে প্রান্তিক নিউজে ব্যবহার করা হলো ।

এই খবর প্রথম প্রকাশ হয়েছিল প্রান্তিক নিউজের ফেসবুক পাতায়।