প্রান্তিক নিউজের পাশে, সত্য খবরের সাথে থাকুন।সত্যের সাথে থাকুন।

সহায়তা করুন

শনিবার, ৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩

চট্টগ্রাম বন্দরের টার্মিনাল বিদেশি কোম্পানিকে দেয়ার প্রতিবাদে শ্রমিক-জনসভা

এ সমাবেশে শ্রমিক কর্মচারী নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

চট্টগ্রাম বন্দরের টার্মিনাল বিদেশি কোম্পানিকে দেয়ার প্রতিবাদে শ্রমিক-জনসভা

চট্টগ্রাম বন্দরের টার্মিনাল বিদেশি কোম্পানিকে দেওয়ার প্রতিবাদে সংযুক্ত শ্রমিক কর্মচারী ফেডারেশনের ডাকে আজ শুক্রবার বিকাল ৩টায় অনুষ্ঠিত হয় বন্দর-ডক শ্রমিক জনসভা। এ সমাবেশে শ্রমিক কর্মচারী নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সমাবেশে বক্তারা দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দরের লাভজনক এনসিটিসহ কনটেইনার টার্মিনালগুলো বিদেশি কোম্পানির হাতে দেওয়া যাবে না বলে হুশিয়ারি উচ্চারণ করে বলেন, প্রয়োজনে আন্দোলনের কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

দেশ ও জাতীয় স্বার্থে দেশীয় প্রতিষ্ঠান দ্বারাই চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল পরিচালনা অব্যাহত রাখতে হবে। চট্টগ্রাম পোর্ট কলোনি ১২নং রোডে শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এই শ্রমিক জনসভায় সভাপতিত্ব করছেন ফেডারেশনের সভাপতি মো. হারুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এ এম নাজিম উদ্দীন। প্রধান বক্তা আছেন শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন।

বিশেষ অতিথি রয়েছেন ট্টগ্রাম বন্দর সংযুক্ত শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক এবং জাতীয়তাবাদী শ্রমিকদলের চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার।

এই খবর প্রথম প্রকাশ হয়েছিল প্রান্তিক নিউজের ফেসবুক পাতায়।