নীল নদের পানি যেমন নীল নয়; জামায়াতের ইসলামও ইসলাম নয়: মওলানা ভাসানী

সাম্রাজ্যবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী সংগ্রামে মওলানা ভাসানী ছিলেন আপসহীন এক যোদ্ধা, মজলুম জনতার অবিসংবাদিত নেতা। আজকের বাংলাদেশে যখন ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে বিভাজনের রাজনীতি চলছে, তখন ভাসানীর মতো দৃঢ়চেতা, প্রগতিশীল ও নির্ভীক নেতৃত্বের বড়ই অভাব। ভাসানী সারা জীবন মৌলবাদ, সাম্প্রদায়িকতা এবং সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছেন। তিনি তার রাজনীতিতে অসাম্প্রদায়িক চেতনার যে বীজ তিনি বপন করেন, তা ছিল ধর্মনিরপেক্ষ রাজনীতির একটি সাহসী পদক্ষেপ।
মওলানা ভাসানী মনে করতেন, জামায়াতে ইসলাম আসলে ইসলাম নয়— এটা সাম্রাজ্যবাদীদের আঁতুড়ঘর, যারা ধর্মকে অপব্যবহার করে সাম্প্রদায়িকতাকে হাতিয়ার বানায়। তিনি গভীরভাবে বিশ্বাস করতেন, জামায়াতের রাজনীতি ইসলামের মূল আদর্শের পরিপন্থী এবং এটি জনগণের মধ্যে বিভাজন তৈরির একটি উপকরণ মাত্র।
এই খবর প্রথম প্রকাশ হয়েছিল প্রান্তিক নিউজের ফেসবুক পাতায়।

