প্রান্তিক নিউজের পাশে, সত্য খবরের সাথে থাকুন।সত্যের সাথে থাকুন।

সহায়তা করুন

শনিবার, ৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩

টিএনজেড গ্রুপের পোশাক শ্রমিকদের গণমিছিল

ফটোকার্ড: টিএনজেড গ্রুপের পোশাক শ্রমিকদের গণমিছিল

টিএনজেড গ্রুপের ত্রি-পক্ষীয় বৈঠক অনুযায়ী ৭ই মে বকেয়া বেতন সহ সকল পাওনাদি পরিশোধ না করার প্রতিবাদে আজ গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। সরকার-মালিকপক্ষের ৩য় বারের মতো তারিখ দিয়েও ৭ই মে পাওনাদি পরিশোধ না করে পরদিন অবরোধ কর্মসূচীতে যৌথবাহিনীর হামলা করলে গতকাল শ্রম ভবনের সামনে শ্রমিকরা সংবাদ সম্মেলন করেন। তাদের কর্মসূচী অনুযায়ী আগামীকাল শ্রম ভবনের সামনে শ্রমিকরা বিক্ষোভ সমাবেশ করবেন। উল্লেখ্য, টিএনজেড-এর ৮টি কারখানার ৫,২১৯ জন শ্রমিকের বকেয়া বেতন-ভাতাসহ মোট পাওনা ৫৪,১২,৬৭,০০০ টাকা।

অধিকাংশ শ্রমিকের ১-৩ মাসের বেতন ও ঈদ বোনাস বকেয়া রয়েছে, আবার কিছু শ্রমিকের এক বছর আগের বেতন-ভাতাও এখনো পরিশোধ হয়নি। গত ২৩ মার্চ থেকে শ্রমিকদের লাগাতার আন্দোলনের পর আংশিক বকেয়া পরিশোধের পর সর্বশেষ ২২ এপ্রিল শ্রম মন্ত্রণালয়, মালিকপক্ষ ও শ্রমিকদের মধ্যে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় বৈঠকে ৭ মে বকেয়া পরিশোধের দিন ধার্য করা হয়েছিল।

এই খবর প্রথম প্রকাশ হয়েছিল প্রান্তিক নিউজের ফেসবুক পাতায়।