প্রান্তিক নিউজের পাশে, সত্য খবরের সাথে থাকুন।সত্যের সাথে থাকুন।

সহায়তা করুন

শনিবার, ৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩

মুখরিত স্লোগানে স্লোগানে হাজারো শ্রমিকের গণমিছিল

ফটোকার্ড: মুখরিত স্লোগানে স্লোগানে হাজারো শ্রমিকের গণমিছিল

বকেয়া বেতন, ঈদ বোনাস ও অন্যান্য পাওনা পরিশোধের দাবিতে আজও ঢাকায় টিএনজেড গ্রুপের শ্রমিক ও কর্মচারীরা বিশাল গণমিছিল করেছেন। মিছিলটি সকাল ১১টা থেকে শ্রম ভবন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে জিপিও ও প্রেসক্লাব প্রদক্ষিণ করে আবার শ্রম ভবনের সামনে এসে শেষ হয়। গতকাল (১১ মে) গাজীপুরে বিক্ষোভ ও গণমিছিলের পর আজকের এই ঢাকার কর্মসূচি ছিল পূর্বঘোষিত। শ্রমিকরা জানান আগামী ২০ মে-র মধ্যে পাওনা না মেটানো হয়, তাহলে লাগাতার অবস্থান ও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

উল্লেখ্য, টিএনজেড-এর ৮টি কারখানার ৫,২১৯ জন শ্রমিকের বকেয়া বেতন-ভাতাসহ মোট পাওনা ৫৪,১২,৬৭,০০০ টাকা। অধিকাংশ শ্রমিকের ১-৩ মাসের বেতন ও ঈদ বোনাস বকেয়া রয়েছে, আবার কিছু শ্রমিকের এক বছর আগের বেতন-ভাতাও এখনো পরিশোধ হয়নি। গত ২৩ মার্চ থেকে শ্রমিকদের লাগাতার আন্দোলনের পর আংশিক বকেয়া পরিশোধ হলেও, সর্বশেষ ২২ এপ্রিল শ্রম মন্ত্রণালয়, মালিকপক্ষ ও শ্রমিকদের মধ্যে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় বৈঠকে ৭ মে বকেয়া পরিশোধের দিন ধার্য করা হয়েছিল। কিন্তু সেদিনও কোনও অর্থ পরিশোধ করা হয়নি।

এর প্রতিবাদে ৮ মে শ্রমিকরা গাজীপুরে অবরোধ কর্মসূচি পালন করলে যৌথবাহিনীর হামলার শিকার হন, এতে আহত হন অন্তত ২০ জন। পরদিন ১০ মে শ্রম ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে শ্রমিকরা তীব্র ক্ষোভ প্রকাশ করে জানান, ২০ মে আবারও পাওনা পরিশোধের একটি নোটিশ পেলেও তারা সেটিকে আর বিশ্বাস করছেন না।

এই খবর প্রথম প্রকাশ হয়েছিল প্রান্তিক নিউজের ফেসবুক পাতায়।