প্রান্তিক নিউজের পাশে, সত্য খবরের সাথে থাকুন।সত্যের সাথে থাকুন।

সহায়তা করুন

শনিবার, ৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩

জবি শিক্ষক-শিক্ষার্থীদের লংমার্চে লাঠিপেটা- কাঁদানে গ্যাস নিক্ষেপ, আহত অর্ধশত

ফটোকার্ড: জবি শিক্ষক-শিক্ষার্থীদের লংমার্চে লাঠিপেটা- কাঁদানে গ্যাস নিক্ষেপ, আহত অর্ধশত

আবাসন ভাতা, পূর্ণাঙ্গ বাজেট অনুমোদন এবং দ্বিতীয় ক্যাম্পাস বাস্তবায়নের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক-শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনার উদ্দেশে লংমার্চে গেলে কাকরাইল মসজিদের সামনে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকসহ শতাধিক ব্যক্তি আহত হন, যাদের মধ্যে প্রায় ৩০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দিন, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন লিমন, ঢাকা ট্রিবিউনের প্রতিনিধি সোহান ফরাজি এবং দৈনিক সংবাদের প্রতিনিধি মেহেদী।

তিন দফা দাবির মধ্যে রয়েছে: ১. ৭০% শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি কার্যকর করা ২. প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করে অনুমোদন ৩. দ্বিতীয় ক্যাম্পাসের কাজ একনেক সভায় অনুমোদন ও অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন আহত ড. রইছ উদ্দিন বলেন, ‘শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার বিচার ও দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান করব।’ রমনা জোনের ডিসি মাসুদ জানান, যমুনার সামনে যাওয়ার সুযোগ নেই।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক বলেন, ‘আমার শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর পুলিশ হামলা চালিয়েছে। শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনে পুলিশ অমানবিক আচরণ করেছে। এর বিচার না হওয়া পর্যন্ত এখন থেকে যাওয়া হবে না।’

এই খবর প্রথম প্রকাশ হয়েছিল প্রান্তিক নিউজের ফেসবুক পাতায়।