প্রান্তিক নিউজের পাশে, সত্য খবরের সাথে থাকুন।সত্যের সাথে থাকুন।

সহায়তা করুন

শনিবার, ৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩

বেতন নিয়ে টালবাহানা, সাভারে গার্মেন্ট শ্রমিকদের বিক্ষোভ

বেতন নিয়ে টালবাহানা, সাভারে গার্মেন্ট শ্রমিকদের বিক্ষোভ

সাভারে সময়মতো বেতন পরিশোধের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন গার্মেন্টশ্রমিকরা। মঙ্গলবার (১৩ মে) বেলা ১১টা থেকে রাজাশন এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভে অংশ নেন আজিম গ্রুপের গ্লোবাল আউটার ওয়্যার লিমিটেড কারখানার শ্রমিকরা। শ্রমিকদের অভিযোগ, এপ্রিল মাসের বেতন দেওয়ার তারিখ একাধিকবার পেছানো হয়েছে। প্রথমে ১২ মে নির্ধারণ করা হলেও পরে তা পিছিয়ে ১৩ মে এবং সর্বশেষ ১৮ মে তারিখ ঠিক করে কর্তৃপক্ষ। মালিকপক্ষের এই টালবাহানায় ক্ষুব্ধ হয়ে শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেন।

বিক্ষোভের কারণে যান চলাচলে বিঘ্ন ঘটলে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে প্রশাসনের আশ্বাসে শ্রমিকরা মূল সড়ক ছেড়ে পাশের সড়কে অবস্থান নেন। কারখানার কর্মকর্তা সাইফ উদ্দিন চৌধুরী জানান, বেতন পরিশোধে কিছুটা দেরি হয়েছে, তবে উদ্যোগ নেওয়া হয়েছে এবং ধাপে ধাপে সব পাওনা পরিশোধ করা হবে। শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, “শ্রমিকদের দাবি বিবেচনায় রেখে মালিকপক্ষের সঙ্গে আলোচনা চলছে। দ্রুতই বেতন পরিশোধের ব্যবস্থা করা হবে।”

এই খবর প্রথম প্রকাশ হয়েছিল প্রান্তিক নিউজের ফেসবুক পাতায়।