প্রান্তিক নিউজের পাশে, সত্য খবরের সাথে থাকুন।সত্যের সাথে থাকুন।

সহায়তা করুন

শনিবার, ৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩

সৌদিতে কাজ করার সময় তিনতলা থেকে পড়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

সৌদিতে কাজ করার সময় তিনতলা থেকে পড়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

সৌদি আরবের রিয়াদে কাজ করার সময় তিনতলা ভবন থেকে পড়ে নুর মোহাম্মদ (৪৫) নামে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ মে) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৪টার দিকে রিয়াদের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। নুর মোহাম্মদের বাড়ি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি ইউনিয়নের চর নাদাগারী গ্রামে। তিনি ওই গ্রামের মমতাজ মণ্ডলের ছেলে। রেখে গেছেন স্ত্রী ও দুই সন্তান।

পরিবারের সদস্যরা জানান, জীবিকার তাগিদে নুর মোহাম্মদ দীর্ঘদিন মালয়েশিয়া ও ওমানে কাজ করেছেন। কয়েক বছর আগে সৌদি আরবে পাড়ি জমান এবং রিয়াদে একটি কনস্ট্রাকশন কোম্পানিতে শ্রমিক হিসেবে কাজ করছিলেন। গত ৯ মে কাজের সময় তিনতলা ভবন থেকে পড়ে গুরুতর আহত হন। এরপর থেকেই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বালিজুড়ি ইউপি সদস্য ওয়াসিম উদ্দিন বলেন, “দীর্ঘদিন ধরেই নুর মোহাম্মদ প্রবাসজীবনে ছিলেন। এবার সৌদিতে কাজ করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে মারা যান। পরিবারটি গভীর শোক ও দুশ্চিন্তায় রয়েছে।”

এই খবর প্রথম প্রকাশ হয়েছিল প্রান্তিক নিউজের ফেসবুক পাতায়।