প্রান্তিক নিউজের পাশে, সত্য খবরের সাথে থাকুন।সত্যের সাথে থাকুন।

সহায়তা করুন

শনিবার, ৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩

বকেয়া বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভে পুলিশের টিয়ারগ্যাস, লাঠিচার্জ

বকেয়া বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভে পুলিশের টিয়ারগ্যাস, লাঠিচার্জ

গাজীপুরের কালিয়াকৈরে বকেয়া পাওনার দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মাহমুদ জিনস লিমিটেড কারখানার শ্রমিকেরা। আজ শুক্রবার সকালে চন্দ্রা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এই বিক্ষোভ করলে পুলিশ টিয়ারগ্যাস ছুড়ে ও লাঠিচার্জ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এতে অন্তত ১০ শ্রমিক আহত হন। কারখানাটি ২০২৩ সালের ১০ অক্টোবর স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়। শ্রমিকদের দাবি, দীর্ঘদিন ধরে বকেয়া পরিশোধ না করায় তারা আন্দোলনে নেমেছেন। কারখানা কর্তৃপক্ষ বলছে, পাওনার বিষয়টি এখন শ্রম মন্ত্রণালয়ের অধীনে। পুলিশ জানিয়েছে, বর্তমানে এলাকায় অতিরিক্ত ফোর্স মোতায়েন রয়েছে।

এই খবর প্রথম প্রকাশ হয়েছিল প্রান্তিক নিউজের ফেসবুক পাতায়।