প্রান্তিক নিউজের পাশে, সত্য খবরের সাথে থাকুন।সত্যের সাথে থাকুন।

সহায়তা করুন

শনিবার, ৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩

বকেয়া বেতন-বোনাসের দাবিতে সাভারে শ্রমিকদের বিক্ষোভ

বকেয়া বেতন-বোনাসের দাবিতে সাভারে শ্রমিকদের বিক্ষোভ

সাভারের হেমায়েতপুরে বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন এবি অ্যাপারেলস পোশাক কারখানার শ্রমিকরা। সোমবার (২৬ মে) সকাল সাড়ে ৮টার দিকে হেমায়েতপুর-সিঙ্গাইর আঞ্চলিক সড়কে অবস্থান নেন শ্রমিকরা। তাদের অভিযোগ, এপ্রিল মাসের বেতন এখনো দেওয়া হয়নি। মে মাস শেষের পথে হলেও মালিকপক্ষ সুনির্দিষ্ট কোনো তারিখ জানায়নি। ঈদের আগে পুরো বেতন ও বোনাসের দাবিতে বাধ্য হয়ে তারা সড়কে নামেন।

পরে যৌথ বাহিনীর মধ্যস্থতায় মালিকপক্ষ জানায়, সোমবারের মধ্যে এপ্রিলের বেতন পরিশোধ করা হবে এবং ঈদের আগেই মে মাসের বেতন ও বোনাস দেওয়া হবে। আশ্বাস পেয়ে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করেন। কারখানার মালিক অনন্ত জলিলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। সাভার মডেল থানার ওসি ও শিল্প পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এই খবর প্রথম প্রকাশ হয়েছিল প্রান্তিক নিউজের ফেসবুক পাতায়।